বয়সসীমা ২০ হতে ৫০ বছর। আবেদন করার জন্য জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক।
পরিবারে কর্মক্ষম অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারী আছে এবং কোন উপার্জনক্ষম সদস্য অথবা অন্য কোন স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই।
সরকারের চলমান অন্য কোন সামাজিক নিরাপত্তা কর্মসূচি/প্রকল্পের উপকারভোগী নন।
২০১৯-২০২০ এবং ২০২১-২০২২ চক্রে ভিজিডি কার্ডধারী ছিলেন না।
অগ্রাধিকার শর্তাবলী:
প্রকৃত অর্থে ভূমিহীন অর্থাৎ খানা বা পরিবারের কোন জমি নেই অথবা নিজ মালিকানার বসত ভিটা ও চাষযোগ্য মোট জমির পরিমাণ ০.১৫ একর (১৫ শতাংশ) অথবা কম। ভূমিহীন যে সব পরিবারের মহিলা অসচ্ছল ও অসহায় এবং যাদের অন্য কোন স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই।
যে পরিবার দৈনিক দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে, তবে কৃষিক্ষেত্রে দিনমজুর হিসেবে কাজ করে সে পরিবার অগ্রাধিকার পাবে।
যে সব দরিদ্র পরিবারে কিশোরী আছে সে সকল পরিবারের “মা” অগ্রাধিকার পাবে। কিশোরীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, বাল্য বিবাহ করবে না এবং কোন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত থাকবে না মর্মে অংগীকারবদ্ধ হতে হবে এবং প্রদেয় অঙ্গিকার ভঙ্গকারী উপকারভোগীদের অনুকূলে বরাদ্দকৃত কার্ড তাৎক্ষনিকভাবে বাতিল করা হবে।
যে সকল পরিবারে ১৫-১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ে রয়েছে সেই পরিবারের আবেদনকারী অগ্রাধিকার পাবে।
যে পরিবারের ঘরের দেয়াল মাটির/পাটকাঠি বা বাঁশের তৈরী, সে পরিবার অগ্রাধিকার পাবে।
যে সব দরিদ্র পরিবারে অটিজম/প্রতিবন্ধী সদস্য আছে, সে সব পরিবার ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচনে অগ্রাধিকার পাবে।
উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রত্যাগত অভিবাসীদের পরিবার ও প্রত্যাগত অভিবাসী নারীরা অগ্রাধিকার পাবে।
সেবার ফি
বিনামূল্যে
সেবা প্রদানের সময়সীমা
১৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য
২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রে অন্তর্ভূক্তির আবেদন (Application for Inclusion in 2023-2024 VWB cycle)
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G
services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.