ভেরিফাইড আইডি দিয়ে আবেদন করুন
নমুনা প্রত্যয়ণপত্র ডাউনলোড করতে ক্লিক করুন (ওয়ার্ড/ পিডিএফ)
বিশেষ দ্রষ্টব্য:
• আর্থিক অনুদানের জন্য শিক্ষার্থী সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন না। শিক্ষার্থীকে নমুনা আবেদন ফরম (ওয়ার্ড ফাইল ডাউনলোড করতে ক্লিক করুন/ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন) পূরণ করে প্রয়োজনীয় সংযুক্তিসহ হার্ড কপি প্রতিষ্ঠান প্রধান নিকট জমা দিতে হবে।
• প্রকাশিত বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন) উল্লিখিত নির্দেশনা অনুসরনপূর্বক প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থীদের আবেদন প্রাথমিকভাবে যাচাই করে অনলাইনে দাখিল করবেন।
• শিক্ষার্থীদের আবেদন অনলাইনে দাখিলের পূর্বে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মাইগভ প্ল্যাটফর্মে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের সময় ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরটি ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ ২০২৫ (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সংরক্ষিত ও হালনাগাদকৃত ইবতেদায়ী প্রধানের মোবাইল নম্বর প্রদান করতে হবে) এর তথ্যানুযায়ী হওয়া আবশ্যক।
• রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রধান প্রোফাইল থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সংরক্ষিত মাদ্রাসা কোড) দিয়ে শিক্ষক প্রোফাইল ভেরিফাই/যাচাই করতে হবে।
• কেবল ভেরিভাইড একাউন্ট থেকে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে দাখিল করা যাবে। রেজিষ্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া জানতে এই লিংকে ক্লিক করুন।
• চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনুদানের অর্থ প্রদত্ত মোবাইল নম্বর (নগদ একাউন্ট) এ প্রেরণ করা হবে।
• একজন শিক্ষার্থী অনুদান প্রাপ্তির পরবর্তী ৩ (তিন) বছরের মধ্যে পুনরায় অনুদানের জন্য আবেদন করতে পারবেন না। তবে, অনুদান প্রাপ্তির তিন বছর পূর্ণ হওয়ার পর প্রয়োজন সাপেক্ষে তিনি পুনরায় আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
• ইউজার ম্যানুয়াল/ব্যবহার সহায়িকা দেখতে ক্লিক করুন।
• সচারচর জিজ্ঞাসা দেখতে ক্লিক করুন।
বিনামূল্যে
আর্থিক অনুদান সেবায় আবেদন করতে মাইগভ (www.mygov.bd) ওয়েবসাইট ব্যবহার করুন।